ঢাকা
logo
প্রকাশিত : January 20, 2025

দীঘিনালায় দু’টি ইটভাটায় ফের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বন্ধ ঘোষণা

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অবৈধ দু’টি ইটভাটার কার্যক্রম প্রশাসন বন্ধ ঘোষণা করার পরেও আইন অমান্য করে কার্যক্রম পরিচালনা করায় ইটভাটা দু‘টিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২০ জানুয়ারি) দুপুর ২ টার দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসকের নির্দেশক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় উপজেলার মেরুং ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের মধ্য বোয়ালখালী এলাকার মেসার্স কর্ণফুলী ব্রিকস কে ১ লাখ ও মেসার্স ফোর বি এম ব্রিকস কে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

পরে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে আগুন নিভিয়ে ভাটা দুটির কার্যক্রম বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত ও অবৈধভাবে ভাটা পরিচালনা করায় দুটিকে দুই লাখ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

একই সাথে উপজেলার কবাখালী ইউনিয়নের হাচিন সনপুর এলাকায় বিদ্যালয়ের পাশে তামাক চুলা নির্মাণের কারণে ০২ (দুই) জন তামাক চাষীকে দুই হাজার টাকা জরিমানা আদায় করে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পরে বিদ্যালয়ের পাশ থেকে তামাক চুলা সরিয়ে নিতে নির্দেশ দেন।

অভিযান পরিচালনা শেষে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে ইট ভাটা কার্যক্রম চলমান রাখায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনি আরো জানান, হাইকোর্টের নতুন কোন আদেশ না আসার আগ পর্যন্ত ভাটা গুলো বন্ধ থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram