ঢাকা
logo
প্রকাশিত : January 20, 2025

রামগড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি ইটভাটায় আড়াই লক্ষ টাকা জরিমানা

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড়ে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে ৫টি ইটভাটা থেকে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার সোনাইপুল এবং দাঁতারাম পাড়া এলাকায় অবস্থিত বিভিন্ন মালিকাণাধীন মোট ৫টি ব্রিকফিল্ডকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর বিভিন্ন ধারায় ৫টি ইট ভাটাকে মোট ২,৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান পূর্বক আদায় করা হয়। উক্ত আদায়কৃত অর্থ দ্রুত সরকারি কোষাগারে জমা করা হবে। এবং ইট পুড়ানোর কাজে ব্যবহৃত টিনের তৈরি চিমনি ভেঙে ফেলে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন সাংবাদিকদের বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় তথা বায়ু দূষণের কবল থেকে দেশ-জাতিকে মুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় অভিযান পরিচালনাকালে বন বিভাগ, পুলিশ ফোর্স ও ফায়ার সার্ভিসের টিম সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram