ঢাকা
logo
প্রকাশিত : January 20, 2025

কক্সবাজারে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা আদায়

জসিম সিদ্দিকী, কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতের আশপাশে অবৈধভাবে গড়ে উঠা অনুমোদনহীন ৫০টি স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে আইনবহির্ভূত পার্কিংয়ের জন্য কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানাও করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সৈকতের সুগন্ধা, কলাতলী ডলফিন মোড় ও কলাতলী বীচে এ অভিযান চালানো হয়। অভিযানে কক্সবাজার জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, জেলা আনসার ব্যাটালিয়ন ও কক্সবাজার পৌরসভা অংশগ্রহণ করে।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, কক্সবাজার সমুদ্র সৈকতের প্রবেশদ্বারের সড়কগুলো অবৈধভাবে দখল করে অনুমোদনহীন দোকানপাট বসিয়ে যানজট সৃষ্টি করা হয়। এতে পর্যটকদের চলাচলে বাধাগ্রস্ত হবার পাশাপাশি চুরি ও ছিনতাইয়ের ঘটনাও ঘটছে।

তিনি বলেন, অনুমোদনহীন দোকানগুলোকে সরে যেতে কয়েকবার মাইকিং করা হয়। এরপরেও সরেনি অবৈধ দখলদাররা। অবশেষে রোববার রাতে ৪ ঘণ্টার অভিযানে সুগন্ধা রোড, বীচ পয়েন্ট, কলাতলী ডলফিন মোড়, কলাতলী বীচে প্রবেশ পথ, কলাতলী বীচ এলাকায় অবৈধ হকার, দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ৫০টি অনুমোদনহীন দোকান গুড়িয়ে দেয়া হয় এবং ১০০ হকার ও দখলদারকে উচ্ছেদ করা হয়। আর আইনবহির্ভূত পার্কিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড দেয়া হয়। অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram