ঢাকা
logo
প্রকাশিত : January 20, 2025

ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী

আশরাফুল ইসলাম, শার্শা (যশোর) প্রতিনিধি: ভারতে পাঁচ বছর সাজাভোগ করে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন পাচার হওয়া দুই বাংলাদেশি নারী-পুরুষ। ভালো কাজের আশায় দালালের মাধ্যমে তারা স্বামী-স্ত্রী ভারতে গিয়েছিলেন।

রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

ফেরত আসা দুইজন হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার মল্লিক পাড়া গ্রামের মো. রশিদ শেখ (৪০) ও তার স্ত্রী মোছা. ঝরনা খাতুন (৩২)।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে। সেখান থেকে রাইটস নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহন করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

এ বিষয়ে রাইটস যশোরের সাইকোসোস্যাল কাউন্সিলর মো. জাওয়াদুল করিম জানান, ২০১৮ সালের মার্চ মাসে যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে অবৈধ পথে তারা ভারতের গুজরাটে যায়। সেখানে তারা সবজির দোকানে কাজ করার সময় ২০২০ সালে জানুয়ারি মাসে ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরে সে দেশের আদালত তাদের ৫ বছরের সাজা ঘোষণা করে গুজরাট কেন্দ্রীয় কারাগারে পাঠান। কারাভোগ শেষে ভারতীয় একটি এনজিও সংস্থা তাদেরকে গ্রহন করে নিজস্ব শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় আজ রবিবার সন্ধ্যায় তারা দেশে ফিরেছেন।

রাইটস এর কর্মকর্তা আরও জানান, ভারতে সাজাভোগ করে আসা দুই নারী-পুরুষকে তাদের কাছে হস্তান্তর করেছে পোর্ট থানা পুলিশ। তাদের রাইটস-এর শেল্টার হোমে রেখে পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram