

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলার উপকূলীয় এলাকায় কম্বিং অপারেশন পরিচালনা করে আড়াই লক্ষ টাকার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসময় মৎস্য সম্পদ বিনষ্টকারী ৫টি বেহুন্দি ও ১ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।
রবিবার (১৯ জানুয়ারি) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ডের সহযোগিতায় অভিযানের নেতৃত্ব দেন মিরসরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান।
তিনি বলেন, মৎস্য সম্পদ ধ্বংসকরী বেহুন্দি, চরঘেরা, মশারি ও অন্যান্য অবৈধ জাল নির্মূলকরণ লক্ষ্যে ১ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫ টি বেহুন্দি জাল (দৈর্ঘ্য প্রায় ৯০ মিটার জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা। মৎস্য ও জীববৈচিত্র রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
