ঢাকা
logo
প্রকাশিত : January 19, 2025

বাঁশখালীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার (১৯ জানুয়ারি) বিকেল ৫ টায় বাঁশখালী সরকারি আলাওল কলেজ হলরুমে উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাঁশখালী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার লোকমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি শাখাওয়াত জামাল দুলাল।

বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির অভিভাবক, সাবেক প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর সুযোগ্য পুত্র মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম চৌধুরী বুলবুল, সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আব্দুস ছবুর, পৌরসভা বিএনপির আহবায়ক রাসেল ইকবাল মিয়া।

এডিশনাল পিপি অ্যাডভোকেট শওকত ওসমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফজলুল কাদের, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুবিনুল হক, শীলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মহসিন, খানখানাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহেদুল হক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শাখাওয়াত জামাল দুলাল বলেন, 'বিদায়ী ফ্যাসিস্ট সরকার এখনো ষড়যন্ত্র করে যাচ্ছেন। আমাদেরকে ফ্যাসিস্ট বিরোধী জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে টেকসই সংস্কারের জন্য সহযোগিতা করতে হবে। যৌক্তিক সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে, অন্যতায় স্বৈরচারী সরকারের ষড়যন্ত্র বাড়তে থাকবে।'

বিশেষ অতিথির বক্তব্যে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারী হয়ে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন এবং যুদ্ধে অসীম বিরত্বের পরিচয় দেন। জিয়াউর রহমানের জন্মদিনে তার প্রদর্শিত পথেই আধিপত্যবাদের থাবা থেকে মুক্ত হতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল এবং ছাত্রদলসহ বিএনপি'র অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram