ঢাকা
logo
প্রকাশিত : January 19, 2025

রাউজানে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে কম্বল পেলেন ৩ শতাধিক পরিবার

গাজী জয়নাল আবেদীন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: রাউজানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে তিন শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

এই উপলক্ষে রবিবার (১৯ জানুয়ারি) সকাল ১১ টায় দমদমায় উপজেলার পাহাড়তলী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অংগসংগঠনের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকার।

পাহাড়তলী ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক আইয়ুব খান জনির সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী।

বিএনপি নেতা এমদাদ হোসেন ও আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক এম এ হালিম, উত্তর জেলা বিএনপির নেতা অধ্যাপক ইউনুস চৌধুরী, নুরুল আমিন, নূর মোহাম্মদ, জসিম উদ্দিন সিকদার, কর্নেল (অবঃ) আজিমুল্লাহ বাহার, যুবদলের সভাপতি হাসান মো. জসিম, মৎসজীবী দলের আহ্বায়ক শফিউল আলম চৌধুরী, উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এইচ এম নূরুল হুদা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদ হারুন, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজ-উদ দৌলা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দীন, পৌর বিএনপি নেতা মুরাদুল আলম, উপজেলা যুবদলের আহবায়ক রহিম উদ্দিন ওয়াসিম, পৌরসভা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন চৌধুরী, সাজ্জাদ হোসেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শেফায়েত হোসেন রাকিব, কদলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দিদারুল আলম, যুবদলের সভাপতি নুরুল আবচার দুলাল প্রমুখ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ফারুক, মো. এরশাদ, মো. মুছা তালুকদার, মো. মাহিম, আজাদ ইলিয়াস বাসেক, শাহ আলমসহ জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।

সভা শেষে গোলাম আকবর খন্দকারের নেতৃত্বে কয়েকশত নেতাকর্মী র‍্যালি সহকারে রাঙ্গুনিয়ার জিয়ানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধি সৌধে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ, জিয়ারত ও আলোচনা সভার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram