ঢাকা
logo
প্রকাশিত : January 19, 2025

বাঁশখালীতে মধ্যরাতে অগ্নিকান্ডে ৮ দোকান পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৫০ লক্ষাধিক

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮ দোকানের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লক্ষাধিক টাকা বলে জানান ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা। অগ্নিকান্ডের খবর পেয়ে রওয়ানা দিয়েও যথাসময়ে পৌঁছাতে পারেননি বলে জানান বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন।

শনিবার দিবাগত রাত ২টার সময় উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কদম রসুল সৈয়দ আহমেদ'র টেক-এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থরা হলেন- মুদির দোকানদার মোহাম্মদ পারভেজ, তরকারির দোকানদার মো. হারুন, মুদির দোকানদার মো. রুবেল, সার ও কীটনাশক দোকানদার মো. মিনার, বিকাশ ও মোবাইল পার্টসের দোকানদার মো. ইউনূস, রাইচ মিল মালিক আজিজ আহমদ ও মো. কাশেমের ২টি দোকান।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্থ মালিক সূত্রে জানা যায়, 'মধ্যরাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে মো. রুবেল নামে এক সাওদাগরের দোকানে বিদ্যুৎ শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে ফোন দিলে তারা পৌছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ৫০ লক্ষাধিক পরিমাণ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে জানান তারা।

বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. মিযানুর রহমান জানান, 'অগ্নিকান্ডের খবর পেয়ে সাথে সাথে আমাদের টিম বের হন। ঘটনাস্থলে পৌছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।'

সকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের খোঁজখবর নিতে আসেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য আতাউর রহমান কাইসার, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম সিকদার।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram