ঢাকা
logo
প্রকাশিত : January 18, 2025

পাইকগাছায় গরু দেওয়ার প্রলোভণে অর্থ আদায়কালে নারী প্রতারক আটক, মুচলেকায় মুক্তি!

শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা): খুলনার পাইকগাছার দেলুটিতে মিতা আক্তার (৩০) নামে এক নারী প্রতারককে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১১ টার দিকে গরু দেওয়ার প্রলোভনে অর্থ আদায়কালে দেলুটি খেয়াঘাট এলাকায় স্থানীয়রা তাকে আটকে রাখেন। প্রতারক মিতা পাশ্ববর্তী তালা সদরের বাসিন্দা মীর আব্দুল ফিরোজের মেয়ে।

সর্বশেষ স্থানীয় ওয়ার্ড ইউপি সদস্য সুকুমার কবিরাজ মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছেন।

স্থানীয়রা জানায়, শনিবার সকালে উপজেলার দেলুটি ইউনিয়নে অসহায়-দরিদ্র সাধারন মানুষদের থেকে গরু দেওয়ার প্রলোভনে অর্থ আদায় করছিল মিতা। তবে পূর্বে তিনি কয়েকবার প্রতারণার আশ্রয়ে একই ঘটনা ঘটিয়ে ধরা পড়ায় তাকে চিনতে পেরে স্থানীয়রা আটকে রাখেন। পরে খবর পেয়ে সংশ্লিষ্ঠ ওয়ার্ডের ইউপি সদস্য সুকুমার কবিরাজ ঘটনাস্থলে পৌআে মিতার কাছথেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়। যদিও কয়েক দফায় এমন প্রতারণা করে ধরা পড়লেও সর্বশেষ তাকে মুচলেকায় ছেড়ে দেওয়ায় স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ড ইউপি সদস্য সুকুমার কবিরাজ মুঠোফোনে দাবি করেন,  স্থানীয় জামায়াত, বিএনপি'র নেতৃবৃন্দ ও উপস্থিতিদের সকলের সম্মতিতে মুচলেকা নিয়ে অভিযুক্ত প্রতারক মিতাকে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এর আগেও মিতা প্রতারণার আশ্রয়ে অসহায়-দরিদ্র মানুষদের ঠকিয়ে অর্থ হাতিয়ে পাইকগাছা, তালা, দেবহাটাসহ আশপাশের বিভিন্ন উপজেলায় কয়েকবার আটক হয়েছিল। সর্বশেষ তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram