ঢাকা
logo
প্রকাশিত : January 18, 2025

আত্রাইয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ, আহত ১২

ওমর ফারুক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে চা পানকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে দফায় দফায় ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যায় ও  শনিবার(১৮ জানুয়ারি) সকালে উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায়। 

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়,গত শুক্রবার সন্ধ্যায় শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় মির্জাপুর এলাকার কয়েকজন যুবক চা পান করতে যান। সেখানে তারা ডলারের স্টলে চান পান করার এক পর্যায় স্টল মালিকের সাথে তাদের কথা কাটাকাটি শুরু। 

এ সময় সেখানে লোকজন জমায়েত হলে দুই পক্ষের লোকজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এদিকে ওই সময় শাহাগোলা ওয়ার্ড বিএনপির এক সভা চলছিল রেলওয়ে প্লাটফর্ম সংলগ্ন ক্লাব মাঠে। মুহুর্তের মধ্যে এ মারামারি ছড়িয়ে পড়ে ওই সভাস্থল পর্যন্ত। এতে করে ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয়। 

এদিকে শনিবার (১৮ জানুয়ারি) সকালে মির্জাপুর থেকে বেশ কিছু লোকজন শাহাগোলা গিয়ে দোকানপাট ভাঙচুর শুরু করলে শাহাগলো গ্রামবাসীর সাথে আবারও মারামারি হয়। এ ঘটনায় শাহাগোলা গ্রামের ডলার মাহমুদ (২৮), আজিজুল (৩৬), রমজান (৩০) কালাম (৩২), মির্জাপুর গ্রামের আরিফ (২৭), জাতপাড়া গ্রামের আলাউদ্দিন আলা (৫৫),পূর্বমিরাপুর গ্রামের নসিবসহ (৩০) দুই পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। 

এদিকে ঘটনাকে কেন্দ্র করে শাহাগোলা এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। শনিবার সকাল থেকেই বাজারের সমস্ত দোকানপাট ব্যবসায়ীরা বন্ধ রেখেছেন। এ ব্যাপারে আত্রাই থানার ওসি শাহাবুদ্দিন বলেন,সেখানে একটি মারামারির সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। দুই পক্ষের কেউ এখন পর্যন্ত কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram