ঢাকা
logo
প্রকাশিত : January 18, 2025

বিএনপি'র কমিটিতে আওয়ামী লীগ নেতাকর্মী; প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোংলা প্রতিনিধি: মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বিএনপি'র ওয়ার্ড কমিটি গঠনে আওয়ামী লীগের কর্মিদের নাম থাকায় অসন্তোষ দেখা দিয়েছে। বিক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মিরা এই কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তুলে মোংলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে। 

শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১টায় এই সংবাদ সম্মেলনে সুন্দরবন ইউনিয়নের ২ নং ওয়ার্ড এবং ৩ নং ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের একটি অংশ আগামী ১৯ তারিখের ভোট বর্জন করার কথা জানায়।

এসময় অভিযোগ করে সুন্দরবন ইউনিয়নের বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বলেন, অসাংগঠনিকভাবে ভোটার তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকায় ভোটাধিকার প্রয়োগে স্থান পেয়েছে স্বৈরাচার আওয়ামীলীগের দোসররা। ৫ই আগস্টের পরে বিএনপি নামধরে দলে যারা ঢুকে পড়েছে আওয়ামী লীগ কর্মীরা। পূর্বে স্থানীয় পর্যায়ে কথা ছিল  ৫১  সদস্য করে ভোটার তালিকা করা হবে। কিন্তু সেখানে প্রতি ওয়ার্ডে  অনিয়ম করে ২০০ থেকে ২৫০ জনকে ভোটার তালিকায় রাখা হয়েছে এবং বিএনপি'র দলীয় কোন্দলে  ত্যাগী নেতা কর্মীদেরকে বাদ দেওয়া হয়েছে।

তারা বলেন, ভূমিহীন সন্ত্রাসী আওয়ামী লীগের  দোসর  ও চাঁদাবাজ দিয়ে সুন্দরবন ইউনিয়নের  ওয়ার্ড কমিটির সদস্য গঠন করা হয়েছে। আমরা বিএনপি'র নির্যাতিত নেতাকর্মী এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, এবং ত্যাগী নেতাকর্মীদের যেন মূল্যায়ন করে পুনরায় ওয়ার্ড কমিটি গঠন করা হয়, এজন্য সিনিয়র জেলার নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সুন্দরবন ইউনিয়নের  ২ নং ওর্য়াড বিএনপির  সভাপতি পদপ্রার্থী মোঃ ফজলু খাঁন, সাধারণ সম্পাদক প্রার্থী আনোয়ার হোসেন, ৩ নং ওয়ার্ড বিএনপির  সাবেক সাধারণ সম্পাদক মোঃ আঃ ওয়াদুদ শেখ, সভাপতি পদপ্রার্থী  ওয়াজেদ আলী শেখ ও   সাংগঠনিক পদপ্রার্থী নজরুল ইসলাম শেখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram