ঢাকা
logo
প্রকাশিত : January 17, 2025

৫০০ টাকা চুরির অপরাধে টাঙ্গাইলে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রোগীর ব্যাগ থেকে ৫০০ টাকা চুরির অপারাধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত টাঙ্গাইলের মধুপুর উপজেলার হাশমত আলীর ছেলে ছানোয়ার হোসেন (৩৭)। এ ঘটনায় রাতেই নিহতের বাবা টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, শারমিন নামের নামের এক নারী হাসপাতালের গাইনী ওয়ার্ডের ভর্তি হয়। তিনি ওয়ার্ডের বারান্দাতে শুয়েছিলেন। এসময় ছানোয়ার হোসেন শারমিনের ব্যাগ থেকে টাকা চুরি করার সময় হাতে নাতে ধরে ফেলা হয়। পরে শারমিন তার ব্যাগ থাকা ৬৩০ টাকার মধ্যে ১৩০ টাকা দেখতে পায়। এসময় শারমিনের ডাকচিৎকার করলে হাসপাতালে থাকা লোকজন ছানায়ারকে পিটাতে শুরু করেন। এক পর্যায়ে তারা ছানায়ারকে পিটাতে পিটাতে হাসপাতালের বাইরে নিয়ে আসে। এসময় ছানোয়ার হোসেন মাটিতে লুটিয়ে পড়ে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি নিয়ে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তবে নিহতের নামে সিরাজগঞ্জে দুটি মাদক মামলা রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram