ঢাকা
logo
প্রকাশিত : January 17, 2025

নোয়াখালীর সুবর্ণচরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ‘কৃষক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের চরক্লার্ক উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে মোহাম্মদপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক ডা.বোরহান উদ্দিনের সভাপতিত্বে ও মোহাম্মদপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক কারী শফিউল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন নোয়াখালী জেলা কৃষক দলের আহ্বায়ক ভিপি ফজলে এলাহি পলাশ, সদস্য সচিব জি এস আবদুজ্জাহের হারুন।

এছাড়া সমাবেশ আরও সুবর্ণচর উপজেলা বিএনপির সহ-সভাপতি খায়রুল আনম সেলিম, সুবর্ণচর কৃষক দলের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মালেক সহ মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

বক্তব্য তারা বলেন, বাংলাদেশের কৃষক প্রধান দেশ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে ৩মাস ব্যাপী কৃষক সমাবেশের অংশ হিসেবে এই সময় সমাবেশকে ঘিরে মোহাম্মদপুর ইউনিয়ন কৃষক দলের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মিছিলে সমাবেশ মুখরিত হয়ে উঠে। স্বাধীনতার ৫৩ বছর পর ইউনিয়ন পর্যায়ে এমন সমাবেশ হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram