ঢাকা
logo
প্রকাশিত : January 16, 2025

কক্সবাজারে হোটেল-রেস্তোরাঁর মালিক-শ্রমিকদের মানববন্ধন

জসিম সিদ্দিকী, কক্সবাজার: হোটেল-রেস্তোরাঁর উপর ১৫% ভ্যাট আরোপ করার প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন করেছে হোটেল-রেস্তোরাঁর মালিক-শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাংলাদেশে রেস্তোরাঁ মালিক সমিতি কক্সবাজার জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদ ইকবালের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক আবছারুল করিম, অর্থ সম্পাদক মাসুদ আলম, সরওয়ার রোমন, শরাফত উল্লাহ বাবুল, জামাল উদ্দিন, মোহাম্মদ রুবেল উদ্দীন প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেছেন, হোটেল-রেস্তোরাঁর উপর অন্তর্বর্তী সরকার যে ১৫% ভ্যাট আরোপ করেছে তা অন্যায্য। অংশীজনদের সাথে আলাপ না করে, মাঠের পরিস্থিতি যাচাই না করে মনগড়াভাবে সরকার এমন সিদ্ধান্ত নিতে পারে না। এই ১৫% ভ্যাট আরোপের সিদ্ধান্ত মেনে নেওয়ার মতো নয়।

নেতৃবৃন্দ আরও বলেন, ১৫% ভ্যাট দিতে হলে হোটেল-রেস্তোরাঁগুলো গুটিয়ে ফেলতে হবে। মালিকদের প্রতিদিন লোকসান দিয়ে ব্যবসা করতে হবে, তা সম্ভব না। এতে মালিক-শ্রমিক সংশ্লিষ্টরা না খেয়ে থাকবে।

ভ্যাট বৃদ্ধিতে পর্যটন শিল্পে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করে তারা বলেন, কক্সবাজারের পর্যটন শিল্প যেহেতু সারা বছর চালু থাকে না; সে কারণে উচ্চ ভ্যাট প্রদানে পর্যটন নগরী কক্সবাজারের হোটেল-রেস্তোরাঁগুলো বড় ধরণে লোকসানে পড়বে। এতে পর্যটন শিল্পে মারাত্মক প্রভাব পড়বে।

এই মানববন্ধনে শত শত হোটেল-রেস্তোরাঁর মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট লোকজন অংশ নেন। পরে জেলা প্রশাসক ও বিভাগীয় ভ্যাট কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram