ঢাকা
logo
প্রকাশিত : January 16, 2025

সাজেকে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে দুস্থ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সাজেক ইউনিয়নে বিভিন্ন গ্রামের অসহায় পাহাড়ী ও বাঙালি ৪০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ০৬ ই বেঙ্গল বাঘাইহাট জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিন, পিএসসি।

বাঘাইহাট জোন এর প্রশিক্ষণ মাঠে আদর্শ পাড়া, কিয়াংঘাট, সেগুন বাগান, আনসার টিলা সহ আরো কয়েকটি গ্রামের ৪০০ পরিবারের স্থানীয় পাহাড়ি ও বাঙ্গালি জনসাধারণের মাঝে শীতবস্ত্র কম্বল এবং শীতের পোশাক বিতরণ করেছে সেনাবাহিনীর ০৬ ই বেঙ্গল বাঘাইহাট জোন।

শীতবস্ত্র বিতরণকালে তিনি বলেন, ‘দুর্গম পাহাড়ি এলাকায় জনসাধারণ শীতে অনেক কষ্ট পাচ্ছে, তাই আমাদের এই উদ্যোগ। সবাইকে একত্রিত করে দেওয়া সম্ভব নয় বিধায় বিগত দিনে আমরা বাঘাইহাট জোনের বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছি, তারই ধারাবাহিকতায় আজ আমরা বাঘাইহাট জোনের প্রশিক্ষণ মাঠে পার্শ্ববর্তী এলাকার স্থানীয় জনসাধারণের মাঝে কম্বল বিতরণের আয়োজন করা হয়েছে। শীতে সাধারণ মানুষের পাশে থাকতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

সেনাবাহিনী সব সময় দেশ ও মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। জোন অধিনায়ক আরো বলেন, সাধারণ মানুষ এই তীব্র শীতে যেন কষ্টে না থাকে সে জন্য এই ধরনের উদ্যোগে মানবিক সহায়তার মাধ্যমে নিরাপত্তা বাহিনী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবেন বলে আশ্বাস দেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে ০৬ ই বেঙ্গল বাঘাইহাট সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ আবু নাঈম খন্দকার সহ স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram