ঢাকা
logo
প্রকাশিত : January 16, 2025

দীঘিনালায় তারুণ্যের উৎসবের সমাপনী অনুষ্ঠিত

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় তারুণ্যের উৎসব উদযাপনের সমাপনী দিনে শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা, ঐতিহ্যবাহী কাবাডি খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল থেকে শুরু হওয়া নানান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদ।

তিনি বলেন, দীঘিনালা উপজেলা তারুণ্যের উৎসব উদযাপনে শিক্ষার্থী ও তরুণদের উপস্থিতি ছিল দেখার মতো। এছাড়াও তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, সাংস্কৃতি ও আইসিটি সহ উপজেলার সব কয়টি সরকারি-বেসরকারি দপ্তর গুলো ব্যাপকভাবে কার্যবাস্তাবায়ন করেছে।

পরে তিনি তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনে সকল সহযোগীদের সম্মাননা প্রদান ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এতে অন্যদের মধ্যে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া, উপজেলা শিক্ষা অফিসার সাইফ উদ্দীন বিপ্লব, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram