

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোর রাতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ধোরানাল সাকিনে জাঙ্গালের খালপাড়ে ধান ক্ষেতের পাশে কাঁচা রাস্তার উপর হতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির একটি টিম। এসময় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে আসামিরা দৌঁড়ে পালিয়ে যায়। তাৎক্ষনিক ভাবে এসআই নির্মলেন্দু চাকমা গাঁজা গুলো জব্দ করেন এবং পলাতক আসামিদের সনাক্ত করে মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- ধোরানাল গ্রামের মৃত আব্দুর রশীদ খন্দকারের ছেলে দুলাল খন্দকার, মতিউর রহমান খন্দকারের ছেলে টিটু খন্দকার, গাফফার চৌধুরীর ছেলে স্বপন মিয়া, লক্ষ্মীপুর গ্রামের রোস্তম আলীর ছেলে কালু মিয়া ও বাছির মিয়ার ছেলে আলমগীর মিয়া।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রওশন আলী।
