ঢাকা
logo
প্রকাশিত : January 15, 2025

কিশোরগঞ্জে আওয়ামী লীগের পার্টি অফিস থেকে লাশ উদ্ধার

মোহাম্মদ আরীফুল ইসলাম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগের পরিত্যক্ত এক পার্টি অফিস থেকে শফিক মিয়া (৩৫) নামের এক হোটেল কর্মীর লাশ উদ্ধার করেছে ভৈরব থানা পুলিশ।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর একটার দিকে ভৈরব বাজার হলুদ পট্টির ভৈরব উপজেলা আওয়ামী লীগের পরিত্যক্ত দলীয় কার্যালয়ের স্বেচ্ছাসেবক লীগের অফিস রুম থেকে এ লাশটি উদ্ধার করে ভৈরব থানা পুলিশ।

নিহত শফিকের বাড়ি কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাটিকাটা গ্রামে। সে মৃত শামসু মিয়ার ছেলে বলে জানা যায়। ভৈরব কলা পট্টি আদুরী হোটেলে কাজ করতো সে। তার পরনে ছিলো জিন্স প্যান্ট, তবে তার গায়ে কোনো কাপড় ছিলো না। মরদেহের পাশে একটি মোবাইলফোন, ইনহেলার ও একটি এলকোহলের বোতল পাওয়া গেছে। লাশের মুখ হালকা রক্তাক্ত ছিলো।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, প্রাথমিকভাবে এটি হত্যা না আত্মহত্যা বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্টের পর বিষয়টি জানা যাবে। এ নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram