ঢাকা
logo
প্রকাশিত : January 15, 2025

সাতকানিয়ায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: "জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়" এই প্রতিপাদ্যকে ধারণ করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এবং সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হলো ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (বিজ্ঞান মেলা), ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২৫।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিরা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা।

মেলায় উপজেলার হাইস্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রকল্প প্রদর্শনী এবং উদ্যোক্তাদের ৭টি স্টল স্থান পায়। স্টলগুলোতে শিক্ষার্থীরা স্মার্ট উপজেলা নির্মাণ, পরিবেশবান্ধব শহর গঠন, সৌরবিদ্যুৎ উৎপাদন, বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ ঘাটতি পূরণ ইত্যাদি বিষয়ে উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। এ প্রদর্শনীগুলোতে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রযুক্তি উদ্ভাবনের প্রতিভা সবার নজর কাড়ে।

মেলার অন্যতম বিশেষ আকর্ষণ ছিল "জুলাই বিপ্লব ২০২৪"-এর উপর চিত্র প্রদর্শনী, যা বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিদের উদ্যোগে আয়োজন করা হয়। এতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং আন্দোলনের চেতনাকে সম্মান জানানো হয়। একই সঙ্গে "মীর মুগ্ধ পানি কর্নার" এর উদ্বোধন অনুষ্ঠানও মেলাকে আরও সমৃদ্ধ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ তহীদুল ইসলাম মাছুম, রাফি, জোবায়ের, রায়হান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এই বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড এবং কুইজ প্রতিযোগিতা শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞানের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং প্রযুক্তি উদ্ভাবনে উৎসাহিত করতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram