ঢাকা
logo
প্রকাশিত : January 15, 2025

গুরুদাসপুরে পরকীয়ার জেরে প্রবাসীর স্ত্রী ও প্রেমিকের আত্মহত্যা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে পরকীয়ার সম্পর্ক মেনে না নেয়ায় প্রবাসীর স্ত্রী ও তার প্রেমিক আত্মহত্যা করেছেন। উপজেলার চরপিপলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী মুক্তার মোল্লার স্ত্রী আতিয়া খাতুন (৩০)। তাদের বিয়ে হয় ১২ বছর আগে। বিয়ের পর স্বচ্ছলতা ফেরাতে বিদেশে চলে যান মুক্তার।

স্বামী বিদেশ যাওয়ার দীর্ঘদিন পরে প্রতিবেশী আলতাব আলীর ছেলে রাকিব হোসেনের (২২) সাথে আতিয়ার পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্ক পরিবারের লোকজন মেনে না নেয়ায় তারা আত্মহত্যা করেন। আতিয়া উপজেলার পিপলা গ্রামের আজিজ মিনার মেয়ে ও চরপিপলা গ্রামের গাজী মোল্লার পুত্রবধু।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাদের পরকীয়ার বিষয়টি জানাজানি হলে আতিয়ার শ্বশুর বাড়ির লোকজন তাকে গালমন্দ করেন। ক্ষোভে অভিমানে মঙ্গলবার দুপুরে বিষপান করেন আতিয়া। তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গভীর রাতে মারা যান। আতিয়ার মৃত্যুর সংবাদ পেয়ে বুধবার ভোর রাতেই প্রেমিক রাকিবও নিজ বাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

তবে আতিয়ার বাবা আজিজ মিনা বলেন, আতিয়ার মাথায় সমস্যা থাকায় সে বিষপানে আত্মহত্যা করেছে। মেয়ের পরকীয়ার বিষয়ে জানতেন না তিনি।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, আতিয়া-রাকিবের ব্যাপারে থানায় প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা হয়েছে। দুজনের লাশ ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram