ঢাকা
logo
প্রকাশিত : January 14, 2025

মিরসরাইয়ে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে ডোবা থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত বৃদ্ধের (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের বড়দারোগাহাট বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মমিনুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে বড়দারোগাহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি ডোবায় বৃদ্ধার মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী খবর দিলে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ওই বৃদ্ধের পরিচয় মিলেনি। সুরতহাল রিপোর্টে লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে, সোমবার উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় গ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে রাবেয়া বেগম (৭৫) নামে মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram