ঢাকা
logo
প্রকাশিত : January 14, 2025

ভোটার হালনাগাদ কার্যক্রম : কাপাসিয়ায় তথ্য সংগ্রহকারী সুপারভাইজারদের প্রশিক্ষণ

শরিফ শিকদার, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিনব্যাপী কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এসময় জেলা নির্বাচন অফিসার এএইচ এম কামরুল হাসান, কাপাসিয়া উপজেলার নির্বাচন অফিসার তামান্না রশিদ, টংগী নির্বাচন অফিসার ফারজানা আবেদীন, কালিগঞ্জ নির্বাচন অফিসার নাজমুল ইসলাম, গাজীপুর সদর নির্বাচন অফিসার তারেক আজিজ, কালিয়াকৈর নির্বাচন অফিসার হাফিজুর রহমান প্রশিক্ষণ প্রদান করেন।

জেলা নির্বাচন অফিসার এ এইচ এম কামরুল হাসান তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের উদ্দেশ্যে বলেন, বাড়ি বাড়ি গিয়ে সঠিক ও নির্ভুল ভাবে ভোটারদের তালিকা করবেন। কোন ভাবেই রোহিঙ্গা ও ভারতীয়রা যেন ভোটার হতে না পারে সে দিকটা খেয়াল রাখতে রাখবেন।

উপজেলা নির্বাচন অফিসার তামান্না রশিদ জানান, ২৮ জন সুপারভাইজার ও ১৪৮ জন তথ্য সংগ্রহকারী এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সুপারভাইজার মো.মনিরুজ্জামান ও মো.নজরুল ইসলাম জানান, আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে সঠিক ও নির্ভুল ভাবে ২ ফেব্রুয়ারী পর্যন্ত ভোটার হালনাগাদ কার্যক্রম চলবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram