ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:২০
logo
প্রকাশিত : জানুয়ারি ১৪, ২০২৫

রাণীশংকৈল একজনও পাশ না করা কলেজে এখন গম চাষ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলার গোগোর মহাবিদ্যালয়ের মাঠে এবার চলতি গম মৌসুমে গমের চাষ করা হয়েছে। এবার এইচএসসি পরীক্ষায় ৫জন পরীক্ষার্থী অংশগ্রহণ করলেও একজনও পাশ করেনি।

সরেজমিনে দেখা যায়, মহাবিদ্যালয়ের মাঠ সীমানা প্রচীর দিয়ে ঘেরা। কলেজটির ভবনের বারান্দা ঘেঁষে শুরু হওয়া বেশ গমের চারায় পূর্ণ। সীমানা প্রাচীরের ভেতরের মাঠটি দেখলে মনে হবে কোনো আবাদি জমি। দক্ষিণ পাশে থাকা ঘেঁষেই স্বল্প জায়গা রাখা হয়েছে ভবনে প্রবেশের জন্য।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শিক্ষাগ্রহণের পাশাপাশি বিদ্যালয়ে যদি বিনোদনের ব্যবস্থা না থাকে তাহলে ছাত্র ছাত্রী উৎসাহিত হয় না। কিন্তু এখানে সহপাঠীদের সঙ্গে খেলার মাঠটুকুও নেই। এ কারণে আমাদের সন্তানসহ এলাকার কলেজ পড়ুয়া অনেকে এই কলেজ ভর্তি হতে চায় না।

জানা যায়, ১৯৯৯ সালে শিক্ষানুরাগী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিদ্যালয়ে ২ একর জমি দান করে। তবে সম্প্রতি গমের চাষাবাদ করা হয় মাঠের অংশটুকু সেখানে চাষ শুরু করেছেন তারা। বিষয়টি নিয়ে একাধিকবার জমির গম চাষকারীদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কেউ কথা বলতে রাজি হয়নি।

গোগোর মহাবিদ্যালয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ মুঠোফোনে বলেন, কলেজের বিল বেতন নাই, শিক্ষকরাও সেখানে থাকতে চায় না। এজন্য কলেজের মাঠে ৩য় শ্রেণীর কর্মচারীরা সেখানে গম চাষ করছে।

রাণীশংকৈল উপজেল মাধ্যমিক শিক্ষা অফিসার তোবার হুসেন বলেন, আমি ঐ কলেজের বিষয়ে কিছু জানিনা, তবে ঐ কলেজ থেকে কেউ পাশ করেনি। তাছাড়া একটি বিদ্যালয়ের সীমানা প্রাচীরের ভেতরে চাষাবাদ কখনোই কাম্য নয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram