ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪৫
logo
প্রকাশিত : জানুয়ারি ১৪, ২০২৫

মাটিরাঙ্গা জোন কর্তৃক বিশেষ মানবিক সহায়তা প্রদান

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচীর অধীন বি‌শেষ মান‌বিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দি‌কে সেনা জোন সদরে এসব সহায়তা প্রদান ক‌রেন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান পিএস‌সি এবং নবাগত জোন কমান্ডার লে: কর্নেল কৌশিক জাহান, পিএসসি, জি।

এসময়, শীতার্তদের মাঝে ১০০টি কম্বল, শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্টের জন্য ১০হাজার টাকা, ৫০টি জার্সি, কাঁঠালবাগান জামে মসজিদের জন্য কার্পেট এবং মাটিরাঙ্গা থিয়েটারে সেলাই, কম্পিউটার, নৃত্য ও সংগীত প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ বাবদ ২০হাজার টাকা খরচ করা হয়।

এছাড়াও, মাটিরাঙ্গা জোনের আওতাধীন ওয়াছু প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ৩৭৫ জন পাহাড়ি উপজাতি নারী-পুরুষ এবং ২৬৫ জন বাঙালি নারী-পুরুষসহ সর্বমোট ৬৪০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো: মুঈদ-উল করিম চৌধুরী এসব চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করেন।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান ব‌লেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে মানুষের পাশে আছে।আগামী‌তেও এ ধারা অব্যহত থাক‌বে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram