

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. আরিফুল ইসলাম (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে সাতটায় উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভোয়াগ গ্রামের মোহাম্মদ আলী মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে। সে ব্যবসায়ী আমির হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, বৈদ্যুতিক মোটরে পুকুরের পানি সেচ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ ঘটনাস্থলেই মারা যান। মঙ্গলবার বেলা ১১টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজিদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

