ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪৮
logo
প্রকাশিত : জানুয়ারি ১৪, ২০২৫

দীঘিনালায় দুর্গম গ্রামে সেনাবাহিনীর শীতবস্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম আলমগীর টিলায় ১১০টি অসহায় শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার বোয়ালখালী ইউনিয়নের আলমগীর টিলা এলাকার রাম রতন কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ০৪ বেবী টাইগার্স দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল ওমর ফারুক, পিএসসি।

এ সময় তিনি বলেন, ‘পাহাড়ি দুর্গম গ্রামগুলোতে মানবিক সহায়তা পৌছনো অনেক কঠিন। তাই বিষয়টি বিবেচনায় নিয়ে সেনাবাহিনীর দীঘিনালা জোন অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের কষ্ট দূর করতে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।’

জোন অধিনায়ক লেঃ কর্ণেল ওমর ফারুক আরো বলেন, ‘সেনাবাহিনী শান্তি সম্প্রতি উন্নয়নের পাশাপাশি স্থানীয়দের সুখে-দুঃখে অতীতের মতো ভবিষ্যৎও পাশে থাকবে।’ এ সময় তিনি দুর্গম গ্রাম গুলোতে অস্থায়ী চিকিৎসা সেবা নিশ্চিতে সেনাবাহিনী কাজ করবে বলে আশ্বাস প্রদান করেন। পরে স্থানীয় তিনটি ত্রিপুরা সম্প্রদায়ের গ্রামের যুবকদের মাঝে ব্যাটমিন্টন, ফুটবল ও ভলিবল খেলা সামগ্রী বিতরণ করে সেনাবাহিনী।

এতে অন্যদের মধ্যে দীঘিনালা সেনা জোনের অনাঃ লেঃ আব্দুল মান্নান, আলমগীর টিলা ক্যাম্প কমান্ডার ওয়ারেট অফিসার হারুন-উর-রশীদ সহ স্থানীয় (মৌজা প্রধান (হেডম্যান) ও গ্রাম প্রধান (কার্বারী) উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram