ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৫৮
logo
প্রকাশিত : জানুয়ারি ১৩, ২০২৫

দেবহাটায় প্রশাসনের আয়োজনে বিজ্ঞান মেলার উদ্বোধন

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে ২ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ, নবম বিজ্ঞান অলিম্পিয়াড ও নবম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা মুক্ত মঞ্চ প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন এবং ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

মেলায় মোট ১২টি স্টল তাদের প্রদর্শনী প্রদর্শন করছে। মঙ্গলবার মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram