ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৩৬
logo
প্রকাশিত : জানুয়ারি ১৩, ২০২৫

মনপুরায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ

সীমান্ত হেলাল, মনপুরা (ভোলা) প্রতিনিধি: "জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা" প্রতিপাদ্যে ভোলার মনপুরায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ করেছে ছাত্ররা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্র গৃহীত কর্মসূচীর অংশ হিসেবে এই লিফলেট বিতরণ করা হয়।

সোমবার বিকেল ৪ টায় উপজেলার হাজীরহাট বাজারে জুলাই বিপ্লব সমর্থনকারী মনপুরার ছাত্ররা এই লিফলেট বিতরণ করে।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক কেন্দ্রের ঘোষণা মতে সরকারকে বেধে দেয়া ১৫ দিনের মধ্যে জুলাই বিপ্লবের আবেদন তুলে ধরে ছাত্র-জনতার এই অভ্যুত্থানকে স্বীকৃতি দিয়ে অতি দ্রুত সময়ের মধ্যে ঘোষণাপত্র জাতির সামনে প্রকাশের আহবান জানান মনপুরার ছাত্ররা।

লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ইমার্জেন্সি ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল নির্বাহী সদস্য মোঃ হেলাল উদ্দিন নাঈম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমর্থনকারী মনপুরা সরকারি কলেজের ছাত্র মোঃ নুরনবী, মোঃ সোয়েব, কাজল হোসেন, মোঃ মমিন হোসেন, এম নূরহোসেন কাসেমী, নূরনবী দিদার প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram