ঢাকা
logo
প্রকাশিত : January 13, 2025

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের ৪ রাউন্ড ফাঁকা গুলি

সাতক্ষীরা সীমান্তে সাউন্ড গানের চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার (১৩ জানুয়ারি) ভোররাতে সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ঘোজাডাঙ্গা সীমান্তের শিবতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান জানান, ভোররাতে ফজরের নামাজের সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনেছি। ভারতীয় বিএসএফ সীমান্তের বিপরীতে এই ফাঁকা গুলি ছোঁড়ে।

সীমান্তে টহলে থাকা বিজিবি সদস্যরাও বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, বিএসএফ চার রাউল্ড ফাঁকা গুলি ছুড়েছে। এটি মূলত সাউন্ডগানের গুলি।

এর আগে, গত শনিবার ভোমরার লক্ষীদাড়ি সীমান্তে কৃষক নজরুল ইসলামের জমির চাষাবাদে বাঁধা দেয় বিএসএফ। কৃষক নজরুল ইসলাম জানান, গত ৩০ বছর ধরে জমিটি তিনি চাষাবাদ করে আসছেন। শনিবার ধান রোপনে গেলে তার জমিতে ধান রোপণে বাঁধা দেয় বিএসএফ।

এ ঘটনায় সীমান্তে ব্যাটালিয়ন পর্যায়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়েছে। এতে সিদ্ধান্ত হয়েছে, ২০ জানুয়ারি উভয় দেশের সার্ভে বিভাগের মাপ জরিপের পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। এসব ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram