ঢাকা
logo
প্রকাশিত : January 11, 2025

এবার ইয়েমেনের কেন্দ্রীয় বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের বিমান হামলা

ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীর, লেবানন ও সিরিয়ার পর এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেনেও বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির পশ্চিম উপকূলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

স্থানীয় সময় শুক্রবার (১০ জানুয়ারি) এ হামলায় দেশটির কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

রাজধানী সানা ছাড়াও ইয়েমেনের পশ্চিম উপকূলেও হামলা চালায় ইসরাইলিরা। গুরুত্বপূর্ণ বন্দর নগরী হোদেইদাহতেই অন্তত ছয়বার বিমান হামলা করে নেতানিয়াহু বাহিনী। বেশ কয়েকটি সামরিক স্থাপণা লক্ষ্য করেও চালানো হয় হামলা।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে আগ্রাসনের দায়ে হুতিরা চড়া মূল্য দিচ্ছে। তাদের বিরুদ্ধে ইসরাইলি অভিযান অব্যাহত থাকবে।

বিদ্রোহী গোষ্ঠী হুতিদের পরিচালিত টেলিভিশন চ্যানেল আল-মাশিরাহ বলেছে, শুক্রবার রাজধানী সানার হেজিয়াজের প্রধান বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে ১৩ বার বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। সানহান জেলার হেজিয়াজ বিদ্যুৎ কেন্দ্রে হামলায় একজন কর্মী-সহ তিন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এছাড়া সেখানকার কয়েকটি বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

একটি ব্রিটিশ নৌ নিরাপত্তা সংস্থা জানায়, হুতি নিয়ন্ত্রিত বন্দর রাস ইসাতে ইয়েমেনের প্রধান তেল রফতানি টার্মিনালেও হামলা চালিয়েছে ইসরাইলিরা।

এদিকে শুক্রবারসহ গেল ৪৮ ঘণ্টায় লোহিত সাগরের দক্ষিণে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানবাহী জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে হুতি বিদ্রোহী। সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানান, এই জাহাজটি থেকে হুতিদের লক্ষ্য করে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল যুক্তরাষ্ট্র। তবে হুতিবিদ্রোহীর হামলায় যুদ্ধ জাহাজ নিয়ে পিছু হঠতে বাধ্য হয় তারা।

২০২৩ সালে হামাস ইসরাইল সংঘাত শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরাইলিদের ওপর হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত হুতি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram