ঢাকা
logo
প্রকাশিত : January 10, 2025

ধামইরহাটে ওলামায়ে কেরামদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বিশ্ব ইজতেমা মাঠে গভীর রাতে ঘুমন্ত মুসল্লিদের উপর সা’দ পন্থিদের বর্বর হামলার হুকুমদাতা ওয়াসিফুল ইসলাম গংসহ জড়িত সকলের গ্রেফতারসহ ফাঁসি ও সা’দ পন্থিদের সকল কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ওলামায়ে কেরাম, দাওয়াতে তাবলীগের সাথী ও তৌহিদী জনতার ব্যানারে শুক্রবার বাদ জুম্মা ধামইরহাট বাজার নিমতলী মোড়ে বিক্ষোভ মিছিল শেষে দাওয়াতে তাবলীগ জামাতের থানা আমীর আলহাজ্ব এনামুল হকের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মুফতি মো. হানজালার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মুফতি মো. রুহুল কুদ্দুস, মাওলানা মো. মোরশেদুল আলম মুর্তজা, মুফতি মো. আব্দুল্লাহ, মাওলানা আব্দুল কাহার প্রমুখ।

সমাবেশে বক্তাগণ, অবিলম্বে গভীর রাতে ঘুমন্ত মুসল্লিদের উপর হামলাকারীদের গ্রেফতার করে খুনিদের ফাঁসি এবং সা’দ পন্থিদের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবী জানায়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram