ঢাকা
logo
প্রকাশিত : January 10, 2025

ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলস, মৃতের সংখ্যা বেড়ে ১০

ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস।  এতে সবশেষ ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

লস অ্যাঞ্জেলেস মেডিকেল এক্সামিনার কাউন্টি বলছে, মৃতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে বলা হয়, ‘শনাক্তকরণে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। কারণ, দাবানল পরিস্থিতি এবং নিরাপত্তার উদ্বেগের কারণে মেডিকেল পরীক্ষক বিভাগ যথাযথভাবে কার্যক্রম পরিচালনা করতে পারছে না।’

ভুক্তভোগীদের স্বজনদের তথ্য জানানোর প্রক্রিয়াও চলছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। 

এদিকে দাবানলের আগুন লস অ্যাঞ্জেলেস ও ভেলটুরা কাউন্টির সীমান্তবর্তী কেনেথ অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এরইমধ্যে আগুন প্রায় ১৩ হাজার এক এলাকা ছড়িয়ে পড়েছে।  ঘর বাড়ি ছেড়েছেন প্রায় এক লাখ মানুষ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব কারেকশনস অ্যান্ড রিহ্যাবিলিটেশন (সিডিসিআর) জানিয়েছে, তীব্র বাতাস এবং শুষ্ক আবহাওয়ার কারণে আগুন নেভানোর কাজে সহায়তার জন্য ৭৮৩ জন কারাবন্দিকে নামানো হয়েছে।  তারা ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি সুরক্ষা বিভাগের (ক্যাল ফায়ার) প্রায় ২ হাজার দমকলকর্মীর সঙ্গে আগুন নেভাতে কাজ করছে।

 সিডিসিআর জানিয়েছে, পেশাদার ফায়ার ফাইটারদের সঙ্গে অন্তত ৩৯৫ জন কারাবন্দি আগুন নেভানোর চেষ্টা করছেন।

ক্যালিফোর্নিয়ায় দাবানল নেভানোর কাজে যে বাহিনী আছে, তার প্রায় ৩০ শতাংশই কারাবন্দিদের নিয়ে গঠিত। যদিও বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর তাদের ফায়ার ফাইটার হিসেবে আর চাকরি দেয়া হয় না। 

অন্যদিকে, লস অ্যাঞ্জেলেসের সব স্কুল শুক্রবার (১০ জানুয়ারি) বন্ধ করে দেয়া হয়েছে। শনিবারও (১১ জানুয়ারি) স্কুল বন্ধ থাকবে। ডিজিটাল প্রযুক্তিতে শিক্ষার্থীদের ক্লাস চলবে বলে জানিয়েছেন এলাকার তত্ত্বাবধায়ক আলবার্টো এম কারভালহো। বাতাসের মান পর্যালোচনা করে কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

চলমান দাবানলকে আধুনিক ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে আর্থিক ক্ষতিসাধন করা দাবানল আখ্যা দিয়েছে অ্যাকুওয়েদারের প্রধান আবহাওয়াবিদ জোনাথন পোর্টার। 

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram