

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের কেরানীহাট বাজারে যানজট নিরসনের লক্ষ্যে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ৪টার দিকে লাইসেন্সবিহীন মোটরযান চালানো এবং অবৈধ গাড়ি পার্কিং এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় লাইসেন্সবিহীন গাড়ি চালানো এবং অবৈধ গাড়ি পার্কিং এর অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায়, বিজয় দেব কে ৫০০, জনি মল্লিক কে ১০০০, আবু ছিদ্দিক কে ১০০০, মো:আকতার কে ৫০০, মাইন উদ্দিন কে ৫০০ অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া সড়কের জায়গা অননুমোদিতভাবে দখল করার অপরাধে সরকারি এবং স্থানীয় কর্তৃপক্ষীয় ভূমি ও ইমারত আদেশ, ১৯৭০ এর সংশ্লিষ্ট ধারায় মিজানুর রহমান কে ১০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোট ৬টি মামলায় মোট ৪,৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। কেরানীহাট এলাকায় যানজট নিরসনে যানবাহন মালিক ও চালক সমিতির সভাপতি ও সদস্যগণকে সতর্কতামূলক নির্দেশনা এবং ভোলান্টিয়ার নিয়োগের প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।
মোবাইল কোর্টে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

