ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৪২
logo
প্রকাশিত : জানুয়ারি ৯, ২০২৫

বেগমগঞ্জে জামায়াত নেতার বাড়িতে অগ্নিসংযোগ

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে জামায়াত নেতার বাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত রাতে উপজেলার আলাইয়ারাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আমানউল্যাহপুর গ্রামের আহন বাড়িতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়, আলাইয়ারপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতের সহ সভাপতি আহন বাড়ির ডাক্তার নুর হোসাইন মিয়ার বসতঘরের পাশে রান্না ঘরে গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন দেখে স্থানীয়রা এগিয়ে আসে এবং বাড়ির লোকজনসহ সকলের সহযোগিয়তায় প্রায় ২ ঘন্টা পর আগুন নেভাতে সক্ষম হয় তারা। ততক্ষনে আগুনে পুরো রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে অভিযোগ করেছেন ডাক্তার নুর হোসাইন।

এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় ডাক্তার নুর হোসাইনের ছেলে মাহবুবুর রহমান অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

জামায়াত নেতা ডাক্তার নুর হোসাইন ঘটনার সুষ্ঠ তদন্ত করে জড়িতদের বিচার দাবি করেছেন। একটি মহল এলাকার পরিবেশকে অস্থিতিশীল করতে এমন ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়রাও অভিযোগ করেছে। এলাকাবাসী এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবি করেছে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram