ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:৫৬
logo
প্রকাশিত : জানুয়ারি ৯, ২০২৫

হবিগঞ্জে রাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে আহত অর্ধশত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় জলমহাল দখল নিয়ে রাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়েছে গ্রামবাসী। প্রায় ৩ ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে প্রায় অর্ধশত লোক আহত হন।

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার স্বজনগ্রামে এ সংঘর্ষ চলে। এ সময় গুরুতর আহত অবস্থায় ৪ জনকে সিলেট এবং বাকিদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় ধলাই নদীর জলমহাল নিয়ে লাখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ আহমেদ রূপন ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হারিছ মিয়ার মধ্যে বিরোধ দেখা দেয়। তাদের পক্ষ নিয়ে গ্রামের লোকজন দুইভাগে বিভক্ত হয়ে পড়েন। সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও টর্চলাইট নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় প্রায় ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram