ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৪৭
logo
প্রকাশিত : জানুয়ারি ৮, ২০২৫

কক্সবাজারে ১০ জানুয়ারি শুরু হচ্ছে কারাতে চ্যাম্পিয়নশীপ

কক্সবাজার প্রতিনিধি: জাপান কারাতে এসোসিয়েশন আয়োজিত সোবু ইপ্পন কোষ্টাল কারাতে চ্যাম্পিয়নশীপকে কেন্দ্র করে কক্সবাজারে বসতে যাচ্ছে কারাতে খেলোয়াড়দের মিলনমেলা। এই কারাতে চ্যাম্পিয়নশীপকে কেন্দ্র করে ইতোমধ্যে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি।

আগামী ১০ জানুয়ারি সকাল ১০টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ইনডোর স্টেডিয়ামে এই চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

এ উপলক্ষে বুধবার (৮ জানুয়ারি) বিকেলে এক প্রেস কনফারেন্সে জাপান কারাতে এসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পদক উদয় শংকর পাল মিঠু জানান, এবারের কারাতে চ্যাম্পিয়নশীপে কক্সবাজার ছাড়াও চট্টগ্রাম, গাজীপুর, খুলনা, ফরিদপুর ও ঢাকার ১৬টি টীম অংশগ্রহণ করবেন। এতে খেলোয়াড় থাকবে মোট ২৬১ জন।

জাপান কারাতে এসোসিয়েশন কক্সবাজার এর সভাপতি তপন কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রেস কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কারাতে ফেডারেশনের চেয়ারম্যান ও জাপান কারাতে ওয়ার্ল্ড ফেডারেশনের প্রতিনিধি টুলু উশ সামস।

এতে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সদস্য হারুন অর রশিদ, কক্সবাজার কারাতে ফেডারেশনের সভাপতি সিরাজুল হক, জেকেএস কক্সবাজার এর প্রধান প্রশিক্ষক আইমন, লুপি কারাতে এসোসিয়েশনের জনি বড়ুয়া, সেইসিন কারাতে এসোসিয়েশনের জসিম উদ্দিন, কক্সবাজার কারাতে এসোসিয়েশনের কৃষ্ণ পাল সহ প্রশিক্ষক আরাফাত রহমান, প্রশিক্ষক জসিম উদ্দিন। আগামী ১১ জানুয়ারি সমাপনী অনুষ্ঠিত হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram