ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৪৭
logo
প্রকাশিত : জানুয়ারি ৮, ২০২৫

কুমিল্লায় রুটি নিয়ে ঝগড়ার ঘটনায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

শাহাজাদা এমরান, কুমিল্লা: কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের বেজিমারা গ্রামের মো: আবদুল মান্নানের বিরুদ্ধে রুটি নিয়ে তর্কবিতর্কে স্ত্রী রতনা আক্তারকে হত্যার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৬ জানুয়ারি) রাতে স্বামী-স্ত্রীর ভিতরে রুটি নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে স্বামী মান্নান স্ত্রীর শরীরে প্রচন্ড আঘাত করে। পরবর্তী রতনা আক্তার অসুস্থ হয়ে পড়ে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় সে মারা যায়।

স্থানীয় মেম্বার সুমন মিয়া বলেন, রাতে স্বামী-স্ত্রী মধ্যে ঝগড়া ও মারপিট হয়েছে। মারপিটের কারণে স্ত্রী অসুস্থ হয়ে মারা যায়।

রতনা আক্তারের ছোট ভাই মোহাম্মদ হাছান বলেন, আমার বোনকে প্রায় সময় মারধর করতো। সোমবার রাতে আমার বোনকে মেরে রক্তাক্ত করে ফেলে রাখে। বিষয়টি শুনে আমি সারারাত ঘুমাতে পারি নাই। পরবর্তীতে বোন জামাইকে কল করলে সে আমাকে বলে, তুই কে? এই বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে একাধিকবার কল করি কিন্তু কল রিসিভ করে নাই। মঙ্গলবার সকাল ১১টায় বোন মারা গেছে। আমার বোনকে হত্যা করা হয়েছে। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই, ফাঁসি চাই।

রতনা আক্তারের তিন ছেলে মেয়ে, একজন প্রবাসে। মেয়ে বিবাহিত এবং ছোট ছেলে বাড়িতে থাকে। এই বিষয়ে রতনা আক্তারের ছেলে-মেয়েরা কেউ কথা বলতে রাজি হয়নি। স্বামী আবদুল মান্নান পলাতক থাকায় তার বক্তব্যও নেওয়া সম্ভব হয়নি।

বরুড়া থানা ওসি কাজী নাজমুল হক বলেন, আমরা লাশ থানায় নিয়ে এসেছি। ময়না তদন্তের জন্য গতকাল লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram