ঢাকা
logo
প্রকাশিত : January 8, 2025

মহাদেবপুরে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসবের উদ্বোধন

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বুধবার (৮ জানুয়ারি) বিকেলে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসবের উদ্বোধন করা হয়েছে। হাতুড় ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে হাতুড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।

এ সময় বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ ফরিদুল ইসলাম, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে ৪টি গ্রুপে তরুণদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে একটি গ্রুপ বিজয়ী হন এবং তরুণদের অংশগ্রহণ ও সহযোগিতায় হাতুড় ইউনিয়নের পরিচ্চন্নতা অভিযান, বর্জ্য অপসারণ, মশক নিধন ও জলবদ্ধতা নিরসনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ইউপি সদস্যগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ছাত্র-ছাত্রীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram