ঢাকা
logo
প্রকাশিত : January 8, 2025

সরিষা ফুল যেন প্রকৃতির অলংকার

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জের মাঠে-মাঠে চোখ ধাঁধানো হলুদ সরিষা ফুলের সমাহার। নয়নাভিরাম চিরচেনা অপূর্ব নৈসর্গিক দৃশ্য যে কারও মনে দোলা দেয়। চারদিকে হলুদ গালিচা বিছিয়ে যেন অপরুপ সাজে সেজেছে পল্লীর প্রকৃতি। এ দৃশ্য দেখতে বাড়ছে প্রকৃতি প্রেমিকদের আনাগোনা। শীতের সকালে কুয়াশার চাদরে ঘেরা কেরানীগঞ্জের বিভিন্ন ইউনিয়নের প্রতিটি মাঠ যেন হলুদ নদী।

আজ বুধবার (৮ জানুয়ারি) সকালে কেরানীগঞ্জের বেশ কয়েকটি এলাকায় সরজমিনে গিয়ে দেখা যায়, ফুলের সৌন্দর্য উপভোগ করতে সরিষা মাঠ জুড়ে ভিড় করছেন বিভিন্ন স্থান থেকে আসা নানা বয়সী নারী, পুরুষ, শিশুসহ বিনোদন প্রেমিরা। সরিষা মাঠ ঘুরে ঘুরে দেখছেন। কেউবা আবার মুঠোফোনে ব্যস্ত চিত্রধারণে।

কৃষক মাজহার বলেন, সরিষার গাছ ভালো হয়েছে। ভালো ফুল ফুটেছে বলে ভালো ফলনও আশা করছি। এ বছর অনেকেই আগাম সরিষা অবাদ করেছেন। প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন আশা করা যায়। কেরানীগঞ্জ কৃষি কর্মকর্তা প্রতি নিয়মিত আমাদের খোঁজ খবর নিয়ে থাকে। তাদের সহযোগিতায় আমাদের এবারের সরিষার বাম্পার ফলন হবে বলে আশা করছি।

স্থানীয় সরিষা চাষি মোবারক মিয়া জানান, দেশে ভোজ্যতেলের দাম বেড়েই চলছে, তাই তেলের চাহিদা মেটাতে আমি সরিষার চাষ করছি। প্রতি বছর বাড়ির জন্য ১৫ শতক সরিষা চাষ করতাম। কিন্তু মানুষের চাহিদা পূরণ করতে আরও ২৫ শতক বেশি সরিষার চাষ করেছি।

কেরানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন বলেন, চলতি মৌসুমে কেরানীগঞ্জে ৩ হাজার হেক্টর জমিতে সরিষা চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্বল্প সময়ের মধ্যে কৃষককে অধিক ফলন পেতে আমরা কৃষি অফিস থেকে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি। যাতে কৃষকদের কোনো সমস্যায় পড়তে না হয়। আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে কেরানীগঞ্জে সরিষা চাষ করে কৃষকরা লাভবান হবেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram