

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজী উপজেলা আ'লীগের সহ সভাপতি শেখ ইসমাইল হোসেন (৫৫) কে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। সে সোনাপুর গ্রামের মৃত জালাল আহাম্মদের ছেলে।
সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজিদ আকন তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

