ঢাকা
logo
প্রকাশিত : January 7, 2025

কটিয়াদীতে সিএনজি চালকের রহস্যজনক মৃত্যু, ঔষধ সেবনে বাধার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে ইয়াসিন মিয়া নামে এক সিএনজি চালকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার চর ঝাকালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন মিয়া (৪৫) পার্শ্ববর্তী নরসিংদী সদর উপজেলার বীরপুর এলাকার মৃত সাঈদ মিয়ার ছেলে। তিনি কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা বড়বাড়ি এলাকায় শ্বশুর বাড়িতে স্ত্রী সন্তানসহ বসবাস করতেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী হালিমা জানান, পুলিশ ধাওয়া করে ইয়াসিন কে তার বাড়িতে নিয়ে আসে, উঠানে এসে ইয়াসিন মাটিতে লুটিয়ে পড়ে এবং বুকে ব্যথা হচ্ছে বলতে থাকে। এসময় ইয়াছিন তার সাথে থাকা ওষুধ সেবন করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয় এবং সিএনজিতে উঠিয়ে নিয়ে যায়।

নিহতের স্ত্রী আমেনা খাতুন বলেন, একজন পরিচিত লোক মারফতে জানতে পারি আমার স্বামীর লাশ পড়ে আছে কটিয়াদী মডেল হাসপাতালে। স্বজনদের নিয়ে হাসপাতালে ছুটে আসি। এসে দেখি ইয়াছিনের লাশ পড়ে আছে। আমি সরকারের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে স্বামী হত্যার বিচার চাই।

নিহত ইয়াসিনের স্ত্রী আমেনার বড় ভাই দুলাল মিয়া জানান, ভগ্নিপতি ইয়াসিন মাদক সেবন করতো, তার মৃত্যুটা রহস্যজনক। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার প্রার্থনা করছি।

এ বিষয়ে জানতে চাইলে কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকের চালান ধরতে অভিযান চালায় পুলিশের চার সদস্যের একটি দল। এস আই কামালের নেতৃত্বে অভিযানে আরও ৩জন পুলিশ সদস্য ছিলো।

ওসি আরও বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই দৌড়ে পালিয়ে গেলেও ঐ বাড়িতে থাকা সিএনজি চালক ইয়াসিন মিয়া দৌড়াতে গিয়ে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তাঁকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মেহেদি হাসান মৃত ঘোষণা করেন। পরে মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করার পর ময়নাতন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram