ঢাকা
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৫৭
logo
প্রকাশিত : জানুয়ারি ৭, ২০২৫

ইসলামপুরে যৌথ অভিযানে চোলাই মদসহ আটক ৩

ওসমান হারুনী, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে ৫০ লিটার চোলাই মদ ও ১০০ লিটার জাওয়া মদসহ ৩জনকে আটক করেছে যৌথবাহিনী।

ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, মঙ্গলবার গভীর রাতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে ইসলামপুর পৌর শহরের ঋষিপাড়া থেকে অভিযান চালিয়ে পরিতোষ (২৮), দিলিপ (৪২) ও নিবাসী (৪৫) কে ১৫০ লিটার মদ সহ আটক করা হয়েছে। এসময় ব্যবসায়িক উদ্দেশ্য তৈরি করা মাটির নিচ থেকে ১০০ লিটার জাওয়া মদ ও ৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

সাইফুল্লাহ সাইফ আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পরে আদালত প্রেরণ করা হয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram