ঢাকা
logo
প্রকাশিত : January 7, 2025

মির্জাপুরে স্কয়ার ফার্মার সিনিয়র সেলস মেডিকেল অফিসারকে কুপিয়ে জখম

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানীর সিনিয়র সেলস মেডিকেল অফিসার গুল রায়হানকে (৩৮) কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করে তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় সোমবার রাতে হামলার সঙ্গে জড়িত সোলায়মান হোসেনসহ অজ্ঞতনামা আরও একজনকে আসামি করে মির্জাপুর থানায় একটি মামলা করা হয়েছে। আহত গুল রায়হান রাজশাহী জেলার চারঘাট উপজেলার ইউসুফপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

জানা গেছে, গুল রায়হান উপজেলা সদরের বাইমহাটি ছাপড়া মসজিদ সংলগ্ন আতোয়ার রহমানের বাড়ির ৫ তলায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করেন। ওই বাড়ির একই তলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন টাঙ্গাইল সদরের করটিয়া বেপারীপাড়ার আজাহার হোসেনের ছেলে সোলায়মান হোসেন (৩০)।

মামলার বিবরণে জানা যায়, প্রতিবেশী সোলায়মান হোসেন প্রায়ই তার স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি করতেন। বিষয়টি প্রতিবেশী ভাড়াটিয়ারা বাড়ির মালিককে জানান। এতে বাড়ির মালিক সোলায়মানকে বাড়ি ছাড়ার তাগিদ দিলে গত ৩১ ডিসেম্বর তিনি ভাড়া বাড়ি ছাড়তে বাধ্য হন। বাড়ি ছাড়ার বিষয়ে গুল রায়হানের হাত রয়েছে এই সন্দেহে গত ২জানুয়ারি দুপুরে ফোন করে সোলায়মানকে তাকে ডেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ডের পূর্বপাশে ব্রীজের কাছে নিয়ে যায়। পরে সেখানে সোলায়মান ও তার এক সহযোগী মিলে গুল রায়হানের উপর হামলা চালায়। হামলাকারী সোলায়মান ধারালো অস্ত্র দিয়ে গুল রায়হানের মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তাঁর আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলাস্থ জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে টাঙ্গাইল সদর হাসাপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন মামলার কথা স্বীকার করে বলেন, ধারালো অস্ত্রের আঘাতে গুল রায়হানের মাথা আঘাতপ্রাপ্ত হয়েছে। আসামিদের ধরে আইনের আওতায় নিয়ে আসার জোর চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram