ঢাকা
logo
প্রকাশিত : January 7, 2025

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্য হাতির আক্রমণে ফরিদুল আলম (পুতু) (৩৮) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার দক্ষিণ ঘুনিয়া পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে। ফরিদুল আলম ওই এলাকার মরহুম আলী আহমদের ছেলে।

স্থানীয়রা জানায়, পাহাড়ে খাবার না পেয়ে দলছুট একটি বন্য হাতি খাবারের খোঁজে রাত ১২টার দিকে লোকালয়ে চলে আসে। এ খবর পেয়ে এলাকার লোকজন বন্য হাতিটিকে তাড়াতে এলে হঠাৎ হাতির সামনে পড়ে গেলে তিনি হাতির আক্রমণে শিকার হন। পরে তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দলছুট একটি হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে। বিষয়টি স্থানীয় বনবিভাগকে অবগত করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram