ঢাকা
logo
প্রকাশিত : January 6, 2025

হাতিয়ায় শিশুর গলায় ছুরি ধরে ডাকাতি

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: হাতিয়া উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হাতিয়া পৌরসভা ৩ নং ওয়ার্ড চরকৈলাশ গ্রামে ডাকাতির এ ঘটনা ঘটে। এসময় মুখোশধারী ডাকাতদল ৭ম শ্রেণিতে পড়ুয়া এক শিশু কন্যার গলায় ছুরি ধরে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে বলে জানা যায়।

ভুক্তভোগী শাহাদাত হোসেন বলেন, আমার স্ত্রী শিক্ষকতা করেন। সকালে তাকে স্কুলে পৌঁছে দেওয়ার পর জানাতে পারি আমার বাড়ি ডাকাতি হয়েছে। পরে বাড়িতে এসে দেখি আমার ঘরে থাকা ৬০/৬৫ হাজার টাকা এবং ৩ ভরি স্বর্ণ লুট হয়েছে। তিনি আরো বলেন, ঘটনার ওইসময় ঘরে আমার ভায়েরার মেয়ে ৭ম শ্রেণিতে পড়ুয়া সামিয়া একা ছিল। ডাকাতদল তার গলায় ছুরি ধরে ঘরে লুটপাট চালায়।

শিশু কন্যা সামিয়া বলেন, ৭/৮ জন লোক মাস্ক পড়ে হঠাৎ ঘরে ঢুকেই তার গলায় ছুরি ধরে ভয় দেখাতে থাকে। এবং চিৎকার দিলে মেরে ফেলার হুমকি দিয়ে লুটপাট চালায়। এ ঘটনায় ঘটনাস্থলে আশপাশের অসংখ্য লোকজন ভীড় জমাতে থাকে।

এ বিষয়ে হাতিয়া থানা অফিসার ইনচার্জ আজমল হুদা বলেন, খবর পেয়ে আমরা এখন ঘটনাস্থলের বিভিন্ন দিক দেখেছি। অপরাধীদের ধরতে আমরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram