ঢাকা
logo
প্রকাশিত : January 6, 2025

গোয়ালন্দে রান্না ঘরে ফেনসিডিলের আড়ত, গৃহবধূ গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার দেওয়ানপাড়া মহল্লায় রবিবার রাতে অভিযান চালিয়ে ভারতের তৈরি ৭০ বোতল নিষিদ্ধ ফেনসিডিলসহ রাহিমা আক্তার নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রাহিমা ওই মহল্লার মো. ওবায়দুর সরদারের স্ত্রী।

গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল মিয়া জানান, গোপনে সংবাদ পেয়ে রবিবার (৫ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ির রান্না ঘরের ভেতর থেকে ৭০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার ও গৃহবধূ রাহিমাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়রা পৌরসভার দেওয়ানপাড়া মহল্লার গৃহবধূ রাহিমা আক্তার একজন পেশাদার মাদক কারবারি। দীর্ঘদিন যাবৎ তিনি তার নিজ বাড়ির রান্না ঘরের ভেতরে গোপনে বিভিন্ন মাদকদ্রব্য মজুদ রেখে এলাকার মাদকসেবীদের কাছে নিয়মিত বিক্রি করে আসছিল। তারা আরো জানায়, রহিমা যুব মহিলা লীগের সাথে জড়িত। এজন্য এতদিন স্থানীয়রা কিছু বলার সাহস পেত না।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram