ঢাকা
logo
প্রকাশিত : January 5, 2025

হবিগঞ্জে লাঠিপেটায় রাখাল শিশুর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় কৃষকের লাঠিপেটায় তরিকুল মিয়া (৯) নামে এক রাখাল শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তরিকুল ওই গ্রামের নূর মিয়ার ছেলে। এ ঘটনার পর একই গ্রামের নিদান উল্যার ছেলে কৃষক ইরফান মিয়াকে (৪০) আটক করেছে বানিয়াচং থানা পুলিশ।

নিহত তরিকুলের বাবা নূর মিয়া জানান, দুপুরে তরিকুল মাঠে গরু চড়াতে গেলে ইরফানের সঙ্গে তার ঝগড়া হয়। এ সময় তরিকুলকে লাঠি দিয়ে পেটাতে থাকেন ইরফান। এক পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে আত্মীয়-স্বজন ছেলেটিকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে এবং হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে ইরফানকে আটক করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের বরাত দিয়ে বানিয়াচং থানার এসআই আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram