ঢাকা
logo
প্রকাশিত : January 5, 2025

মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসন সুবিধা বঞ্চিত ৭৫ জন শীতার্ত প্রতিবন্ধী ও ভ্যানচালকদের মাঝে কম্বল বিতরণ করেছেন।

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত পৌরসভা ও উপজেলার বিভিন্ন সড়কের পাশে গুরুত্বপূর্ণ স্থান ঘুরে ঘুরে উপজেলা প্রশাসনের পক্ষে এ সব কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল কাইয়ূম। এছাড়াও দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এর আগেও উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম শীতার্ত দুস্থ, অসহায় ও সমাজের সুবিধা বঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল কাইয়ূম জানান, উপজেলা প্রশাসনের পক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ চলমান থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram