ঢাকা
logo
প্রকাশিত : January 5, 2025

লালপুরে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত ৫

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে সেনা সদস্যসহ ৫ জন আহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) রাত ৮ টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, তার ছেলে সোহাগ, তার নাতি সাব্বির হোসেন জয়, সেনাবাহিনীর সদস্য জিহাদ ও ছাত্রদল কর্মী সাগর।

স্থানীয়রা জানায়, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেসবুকে পোস্ট করে ছাত্রলীগ কর্মী জয়। এর জেরে উপজেলা ছাত্রদলের আহবায়ক রায়হান কবির সুইটের নেতৃত্বে ওই ছাত্রলীগ নেতাকে মারধর করে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের লোকজন তাদের ধাওয়া করে সাগর নামে এক ছাত্রদল কর্মীকে মারধর করে। পরে বিএনপি নেতাকর্মীরা একত্রিত হয়ে আব্দুল মান্নান, আবু বক্কর সিদ্দিক ও সেন্টু নামে ৩ আওয়ামী লীগ সমর্থকের বাড়ি ভাংচুর করে। এসময় মান্নানের বাড়িতে বেড়াতে আসা ছুটিতে থাকা সেনাবাহিনী সদস্য জিহাদসহ অনন্ত ৪ জন আহত হয়।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram