ঢাকা
logo
প্রকাশিত : January 5, 2025

টেকনাফে ২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ মায়ানমারের নাগরিক আটক

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপকূলে মায়ানমার থেকে মাদক নিয়ে অনুপ্রবেশ করার সময় দেশটির এক নাগরিককে ২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক করেছে বিজিবি। আটক ব্যক্তি মায়ানমার রাখাইনের মংডু নাফফোরা গ্রামের সালেহ আহমেদের ছেলে আব্দুর শুক্কুর (২১)।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান। কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নাফনদী পেরিয়ে মায়ানমারের রাখাইন থেকে টেকনাফ হ্নীলা পয়েন্ট দিয়ে মাদকের চালান অনুপ্রবেশ করবে।

বিজিবি এ সংবাদ পেয়ে শনিবার (৪ জানুয়ারি) রাতে হ্নীলা বিওপির বিজিবির টহল দলের সদস্যরা নাফ নদী সাঁতরে বস্তা কাঁধে বেড়িবাঁধের দিকে দুইজন ব্যক্তিকে আসতে দেখে। এ সময় টহল দল তাদের আটকের চেষ্টা করলে একজন বস্তা রেখে পালিয়ে যায় এবং অপরজনকে আটক করা হয়। এ সময় তার কাঁধে থাকা ও ফেলে যাওয়া দুই বস্তা থেকে ২ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

কর্নেল আশিকুর আরও জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ মায়ানমার থেকে ইয়াবা বাংলাদেশে পাচার করে আসছে। জব্দকৃত ইয়াবা নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram